সমন্ধে
সাধারণ্যে অসাধারণ : বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক
“মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের চেতনায় জাতিগঠনমূলক লেখালেখিকে আমি আমার ইবাদত বলে মনে করি। ইবাদতে ফাঁকি দিলে যেমন পাপ হয়, এই লেখালেখির কাজে ফাঁকি দিলেও সেরকম পাপ হবে বলে আমি মনে করি।” কথাগুলো একজন লেখকের, একজন বীর মুক্তিযোদ্ধার। ১৯৭১ সালে যুবক বয়সে জীবন বাজি রেখে যিনি যুদ্ধে গিয়েছিলেন দেশকে স্বাধীন করবেন বলে। বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক। জীবনের সাত দশকের বেশি সময় পেরিয়ে এসেও যিনি দেশের কথা, দশের কথা ভেবে লিখে চলেছেন বিরতিহীনভাবে। জিয়াউল হক দায়িত্ব নিয়েছেন কঠিন ধারার লেখালেখির। যে লেখায় শ্রম আর সময় দিতে হয় অনেক বেশি। মানুষের কাছে ছুটে যেতে হয়। দেশের নানা প্রান্তে ছুটে বেড়াতে হয়। যথেষ্ট অর্থ…





























