শনিবার , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অপরূপা অনন্যা -জিয়াউল হক

অঘ্রাণের পাকা ধানের মতো তব সোনামুখ
জোড়া ভ্রুতে দেখতে লাগে কী যে অপরূপ
রূপে লাবন্যে টইটুম্বুর তোমার প্রশস্ত চিবুক
আমার বুকের মাঝে কেন যেন করে ধুকধুক।
রাজহাসের মতো তোমার লম্বা গ্রীবা
ঠোটে হৃদয় হরণ করা মিষ্টি মধুর হাসি
কাজল চোখ দুটি কী যে মায়া জড়ানো
মন বলে আমি তোমায় বড্ড ভালোবাসি।
পিঠ থেকে বয়ে যায় কালো কেশের বন্যা
দেখতে তোমায় লাগে অপরূপা অনন্যা
লাউয়ের ডগার মতো তোমার দুটি হাত
একটু ছুয়ে দিলে মন খুশিতে বাগবাগ।
চঞ্চলা মেয়ে তুমি যেন আষাঢ়ের ভরা নদী
বুকে উত্তাল ঢেউয়ের খেলা চলে নিরবধি
হিজল ডগার মতো সতেজ দেহের গড়ন
কে আছে বলো রূপে গুণে তোমার মতন।
নারী তুমি শ্রষ্টার অপরূপ সৃষ্টি তুমি দুনিয়ার মায়া
তোমার আঁচলে বেঁধে রেখো প্রিয় মানুষের কায়া।