
‘রক্তে ভেজা শার্ট’ সাহিত্যিক জিয়াউল হকের অসাধারণ একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস! আবির ও কলি নামের ভার্সিটি পড়ুয়া দুজন প্রেমিক প্রেমিকার প্রেমের কাহিনিকে কেন্দ্র করে শবনম, আনোয়ার ও কবিরের মুক্তিযুদ্ধের রক্তিম ইতিহাস তুলে ধরেছেন তাঁর যাদুকরী লিখনীর মাধম্যে! আনোয়ারকে হাসিমুখে যুদ্ধে পাঠিয়ে বরণমালা সাজিয়ে অপেক্ষা করা শবনম স্বাধীনতার পর হাতে পায় প্রেমিকের রক্তভেজা শার্ট! উপন্যাসটির প্রতিটি পাতায় পাতায় ছিলো পাঠককে ধরে রাখার ক্ষমতা যা একজন লেখকের সবচেয়ে বড় গুন! সাহিত্যিক জিয়াউল হক বইটি আমায় উপহার দিয়ে বলেছিলেন, বইটি পড়ে যদি আমি না কাঁদি তাহলে তিনি আমাকে পুরষ্কৃত করবেন! বিনম্র চিত্তে আমি স্বীকার করছি, প্রিয় লেখক বইটি পড়ে একবার নয়, বহুবার আমি কেঁদেছি! আমি যুদ্ধ দেখেনি কিন্তু বইটি আমাকে যুদ্ধ দেখিয়েছে, আমি উপলব্ধি করেছি বাংলার বীর সন্তানের কতটা ত্যাগের বিনিময়ে এ দেশ মুক্ত করেছেন! অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় সাহিত্যিক জিয়াউল ভাই! জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ! বাংলাদেশ চিরজীবী হোক!
সেলিনা শেলী



