বৃহস্পতিবার , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মেহেদী হাসান শোয়েব

মানুষকে আপন করে নেওয়ার এক বড় গুণের অধিকারী বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক একজন ন্যায়পরায়ণ মানবিক মানুষ। মানুষের বিপদে-আপদে পাশে থাকেন সাধ্যের সবটুকু নিয়েই। শিল্প সাহিত্যের সেবায় সাংগঠনিকভাবে রেখে চলেছেন গুরুত্বপূর্ণ অবদান।
জিয়াউল হক লেখক, এতটুকু বললে তাঁর লেখালেখির গভীরতা এবং গুরুত্ব বোঝা যায় না। আমাদের আরও অনেকের মতো দায়সারা লেখক নন তিনি। জিয়াউল হক সিরিয়াস লেখক এবং পরিশ্রমী লেখক। তিনি লেখেন দায়বদ্ধতা থেকে। মুক্তিযুদ্ধের যে-সব ইতিহাস হয়ত কেউ কোনোদিন লিখতো না, সেইসব ইতিহাস তিনি খুঁজে খুঁজে মলাটবদ্ধ করে চলেছেন। পাশাপাশি বৈচিত্র্যময় বিষয়ে গবেষণা করে চলেছেন নিরন্তর।

মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশের প্রতি দায়বদ্ধতা থেকে বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক যে অমূল্য কাজ করে চলেছেন তার জন্য দেশের সর্বোচ্চ সম্মাননা ও স্বীকৃতি তাঁর পাওয়া উচিত বলে আমি মনে করি। প্রার্থনা করি, তিনি আরও বহুকাল কর্মময়, আনন্দময় জীবন যাপন করুক। বাতিঘর হয়ে পথ দেখাক, যেন আমরা তাঁর আলোয় গন্তব্য খুঁজে-বুঝে নিতে পারি।

মেহেদী হাসান শোয়েব
সাংবাদিক, লেখক, প্রকাশক
সাধারণ সম্পাদক, প্রগতিশীল সাহিত্য সংঘ