বৃহস্পতিবার , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সাহিত্য-সাংগঠনিক কার্যক্রম

শুধু লেখালেখি করেই তিনি নিজের দায়িত্বকে শেষ করেননি। বরং মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণ এবং বাংলা ভাষাকে সারা পৃথিবীময় ছড়িয়ে দেওয়ার প্রত্যয় বুকে নিয়ে ১৯১৫ সাল থেকে তিনি ঢাকা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসাবে এর সাথে যুক্ত থেকে কাজ করে গেছেন। সংগঠনের প্রতি তার প্রগাঢ় ভালোবাসা এবং তার লেখা মুক্তিযুদ্ধের ইতিহাস ও গবেষণাধর্মী কর্মকে আমলে নিয়ে ২০২০-২০২২ মেয়াদে প্রথম বারের মতো তাকে ঢাকা সাহিত্য পরিষদের সভাপতি পদে নির্বাচন করা হয়। সফলতার সাথে প্রথম মেয়াদ শেষ করার পর সর্বসম্মতভাবে ২০২২-২০২৪ মেয়াদের জন্য তাকে সভাপতি পদে পুনরায় নির্বাচন করা হয়। এই মেয়াদে দায়িত্ব গ্রহণের ১ বছরের মাথায় ব্যক্তিগত কারণে উক্ত পদ থেকে ইস্তফা দিয়ে তিনি প্রগতিশীল সাহিত্য সংঘ নামে নতুন একটি সাহিত্য সংগঠন গড়ে তোলেন। বর্তমানে তিনি প্রগতিশীল সাহিত্য সংঘের সভাপতি পদে অধিষ্ঠিত আছেন