বৃহস্পতিবার , ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শেফালি প্রিয়া -জিয়াউল হক

তুমি শিউলি না কী শেফালি প্রিয়া
বলো তোমায় কী নাম ধরে ডাকবো
হলুদ বোঁটার উপরে শুভ্র সাদা পাঁপড়ি
অপরূপা তুমি তোমায় ভালোবাসবো।
শরৎ নিশিতে আচম্বিতে ঘুম ভেঙে যায়
আমার বাতায়নে কে মিষ্টি সুবাস বিলায়
নয়ন মেলিয়া বিস্ময়ে ভরা দৃষ্টিতে দেখি
শিশিরসম টুপটাপ করে শিউলি ঝরিছে একি?
দক্ষিণা সমিরণে পুষ্পের সুবাসে মাতাল ধরা
যার পরশে আমার হৃদয় খুশিতে পাগলপারা
গভীর রজনীতে প্রকৃতির বুকে চলে একি লীলা
মাতাল সৌরভ আর দক্ষিণা সমিরণে চলে খেলা।
তব কথা ভেবে কষ্টে ভরা নিদ্রাহীন রাত কাটিয়ে
ভোরে গেলাম তোমার পাশে করলাম আলিঙ্গন
অনুভব করলাম আমার স্পর্শ পেয়ে তুমি পুলকিত
আবেগে জড়িয়ে ধরে মোর ঠোটে এঁকে দিলে চুম্বন।
তুমি পবিত্র ফুল পেয়েছি তোমার নির্লোভ ভালোবাসা
তোমার ভালোবাসায় পূর্ণ হয়েছে আমার মনের আশা।