
১৯১৯ সাল থেকে তিনি ধারবাহিকভাবে লেখা শুরু করেন ”শত মুক্তিযোদ্ধার বিজয়গাথা” নামে মুক্তিযুদ্ধের ইতিহাস সিরিজের বই লেখার কাজ। ২০২৪ সালে তার ”শত মুক্তিযোদ্ধার বিজয়গাথা-৬” গ্রন্থটি প্রকাশিত হয়েছে। ”শত মুক্তিযোদ্ধার বিজয়গাথা” সিরিজের ৬ খ- মুক্তিযুদ্ধের ইতিহাস গ্রন্থে ৬০০ জন জীবিত মুক্তিযোদ্ধার যুদ্ধ দিনের গৌরবময় কাহিনি লিপিবদ্ধ করা হয়েছে। শেকড় থেকে মুক্তিযুদ্ধকে জানার এই প্রক্রিয়া একদিন মুক্তিযুদ্ধের ইতিহাস লেখার আকর গ্রন্থ হিসাবে বিবেচিত হবে নিশ্চিতভাবেই।
”রক্তে ভেজা শার্ট” ও ‘একাত্তরের পরি’ তার লেখা মুক্তিযুদ্ধের উপন্যাস দুটি পড়ে মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতা ও তাদের চরম আত্মত্যাগ দেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষ দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে এই প্রত্যাশা থেকেই তিনি উপন্যাস দুটি লিখেছেন বলে জানিয়েছেন। ‘হার্ডিঞ্জ ব্রিজের ইতিহাস’ ও ‘বাংলাদেশের পাহাড়শুমারি’ নামে তার আরও দুটি গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে।
মুক্তিযুদ্ধের ইতিহাস :
৩। শত মুক্তিযোদ্ধার বিজয়গাথা
৪। শত মুক্তিযোদ্ধার বিজয়গাথা-২
৫। শত মুক্তিযোদ্ধার বিজয়গাথা-৩
৬। শত মুক্তিযোদ্ধার বিজয়গাথা-৪
৭। শত মুক্তিযোদ্ধার বিজয়গাথা-৫
৮। শত মুক্তিযোদ্ধার বিজয়গাথা-৬
মুক্তিযুদ্ধের উপন্যাস
৯। রক্তে ভেজা শার্ট
১০। একাত্তরের পরি



